আজ থেকে গোটা দেশে শুরু ‘টিকা উৎসব ‘
দি নিউজ লায়ন; আজ থেকে গোটা দেশে শুরু ‘টিকা উৎসব ‘। করোন ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়তেই এই ‘টিকা উৎসব ‘।সর্বোচ্চ সংখ্যক যোগ্য লোককে টিকা দেওয়াই হল এই অভিযানের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই বিশেষ টিকাদান অভিযান ১৪ এপ্রিল শেষ হবে।
উল্লেখ্য, ভারতে টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। দৈনিক হারে ভারতে প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় একটি গ্রাফ টুইট করে বলা হয়েছে যে, ভারত টিকাকরণে দ্রুততম দেশ হিসাবে উঠে এসেছে।
স্বল্প সময়ের মধ্যে এই মাইলফলক ছুঁতে পেরেছে। এটিই ভারতকে স্বাস্থ্যকর এবং কোভিডমুক্ত ভারত গড়তে মুখ্য ভূমিকা নেবে। বিহার, গোয়া, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে যোগ্য ব্যক্তিদের ‘টিকা উৎসব’-এ অংশগ্রহণ নেওয়ার জন্যে আবেদন করা হয়েছে। এই উৎসব টানা চার দিন চলবে।
উল্লেখ্য, ১০ কোটি টিকা দেওয়া প্রথম দেশ হল ভারত। ৮৫ দিনের মধ্যে এই গণ্ডি পার করল ভারত। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, চিনের মতো দেশকে পিছনে ফেলে দিল ভারত।

Post a Comment